প্রতিরক্ষা-মন্ত্রণালয়
‘সঠিক তথ্যপ্রবাহ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে’

‘সঠিক তথ্যপ্রবাহ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে’

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, অনেক ক্ষেত্রে সংরক্ষণশীল তথ্যপ্রবাহ, সীমিত প্রচার এবং পর্যাপ্ত জনসম্পৃক্ততার অভাবে জনগণের কাছে সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ও সঠিক ধারণা পৌঁছায় না। এই প্রেক্ষাপটে আইএসপিআরকে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর যোগাযোগ আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।

কাতারের জলসীমায় মালবাহী জাহাজে ড্রোন হামলা

কাতারের জলসীমায় মালবাহী জাহাজে ড্রোন হামলা

কাতারের জলসীমায় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১০ মে) সকালে হওয়া এই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ থেকে বাঁচার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়

যুদ্ধ থেকে বাঁচার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্র বর্তমানে চলমান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বা ‘মুখ রক্ষা’ করে বেরিয়ে আসার পথ খুঁজছে। আজ (শনিবার, ২৫ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব বেড়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা শামছুল ইসলামের দায়িত্ব বেড়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব বেড়েছে। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন। আজ (সোমবার, ৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা তাস নিউজ জানায়, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এ সময় বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ সাধারণ যাত্রী মারা গেছেন।

২০টি ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন প্রতিহত করেছে আরব আমিরাত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

২০টি ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন প্রতিহত করেছে আরব আমিরাত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

সংযুক্ত আরব আমিরাত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মজনুন তেলক্ষেত্রে ড্রোন দুর্ঘটনা; ক্ষতি হয়নি—ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়

মজনুন তেলক্ষেত্রে ড্রোন দুর্ঘটনা; ক্ষতি হয়নি—ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়

ইরাকের বসরা প্রদেশে দেশের মজনুন তেলক্ষেত্রের ভেতরে একটি ড্রোন ভেঙে পড়েছে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারে দ্বিতীয় ধাপে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

কাতারে দ্বিতীয় ধাপে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান

সোমবার বিকেলে হামলার পর ইরান থেকে দ্বিতীয় ধাপের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে কাতার। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা ইরান থেকে আসা বেশ কিছু ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিরোধ করলো আরব আমিরাত

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিরোধ করলো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশ-প্রতিরোধী ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মোকাবিলা করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ (সোমবার, ১৬ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টায় তারা এ তথ্য জানায়।

সৌদিতে ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সৌদিতে ইরানের হামলায় ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় সৌদি আরবে এখন পর্যন্ত মার্কিন বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার’ কার্যালয় পরিদর্শন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার’ কার্যালয় পরিদর্শন

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা সেনানিবাসে ‘প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়’ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

আরব আমিরাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আঘাত হেনেছে দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

আরব আমিরাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আঘাত হেনেছে দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) তারা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।