ইসরাইলের হাইফায় রকেট হামলা; আহত ছয়

হাইফা শোধনাগার
বিদেশে এখন
0

ইরান থেকে ছোড়া সবশেষ রকেট হামলার লক্ষ্য ছিল উত্তর ইসরাইলের হাইফা শহর এবং এর আশপাশের এলাকা বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। এতে এখন পর্যন্ত ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি চিকিৎসা সূত্র বলেছে, আহতদের মধ্যে কেউ কেউ মানসিক চাপে ভুগছেন। আরও একজন বিস্ফোরণের ধাক্কায় ছিটকে আসা পাথরের আঘাত পান।

আরও পড়ুন:

হাইফা ইসরাইলের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর, যেখানে বিপুলসংখ্যক মানুষ বাস করে। এ শহরেই ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত, যা দেশের পরিশোধন সক্ষমতার ৭০ শতাংশ প্রক্রিয়াজাত করে। যুদ্ধের মধ্যে এর আগে শহরটিতে দুইবার হামলা হয়েছে।

এএম