হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো শক্তিশালী: যুক্তরাষ্ট্র

বাহরাইনের মুহাররকে ইরানি হামলায় জ্বালানি ট্যাংকে ধোঁয়ার কুণ্ডলী
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক সপ্তাহ ধরে চলা হামলার পরও ইরানের কাছে এখনো প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র রয়েছে বলে সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মূল্যায়নে বলা হয়, তেহরান এখনো হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন নিয়ন্ত্রণে রেখেছে। সূত্রগুলোর মতে, ইরানের ড্রোন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ এখনো অক্ষত।

আরও পড়ুন:

এসব তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে। ট্রাম্প বলেছেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে, আর তাদের অস্ত্র কারখানা ও রকেট উৎক্ষেপণযন্ত্র টুকরো টুকরো করে ফেলা হচ্ছে, খুব কমই অবশিষ্ট আছে।’

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘আমাদের বাহিনীর বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সংঘাত শুরুর পর ৯০ শতাংশ কমে গেছে, একমুখী আক্রমণকারী ইউএভি, অর্থাৎ কামিকাজে ড্রোনও ৯০ শতাংশ কমেছে।’

এএম