স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এক্সে দেয়া পোস্টে জানান, এ ব্যবস্থা আগামীকাল (শনিবার, ৪ এপ্রিল) থেকে শুরু হবে, যা আগামী ৩০ দিন কার্যকর থাকবে। এ সময় রাজধানীর বাসিন্দারা সরকারি বাসে ভাড়া ছাড়াই চলাচল করতে পারবেন।
তিনি আরও জানান, এ ত্রাণমূলক ব্যবস্থার ব্যয় মেটাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় ৩৫ কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ দেবে।
মন্ত্রীর জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মূল্যবৃদ্ধির কারণে আর্থিক চাপে থাকা নাগরিকদের তাৎক্ষণিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনার পর স্থানীয় প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষকে বিনামূল্যে সেবা দ্রুত চালুর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই ঘোষণাটি জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে যাত্রীদের সহায়তায় এটিকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।





