
তিন বছর পর সুদের হার বাড়ালো মার্কিন ফেডারেল রিজার্ভ
মূল্যস্ফীতির লাগাম টানতে দীর্ঘ তিন বছরের মধ্যে এই প্রথম সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং রেকর্ড মূল্যস্ফীতির মুখে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এই সিদ্ধান্ত নেয়া হলো।

মূল্যস্ফীতি ও বিতর্কিত নীতির প্রভাবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় চ্যালেঞ্জ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই কঠিন পরিস্থিতিতে পড়েছেন রিপাবলিকান প্রার্থীরা। মূল্যস্ফীতি, উচ্চমূল্যের জ্বালানি, ইরান যুদ্ধসহ ট্রাম্পের বিতর্কিত নীতির প্রভাব সরাসরি পড়ছে নির্বাচনি প্রচারণায়। এমনকি যেসব আসন আগে রিপাবলিকানদের জন্য নিরাপদ ছিল, সেখানেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন দরে ফিলিপাইনের পেসো, মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা
অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এবং মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে মার্কিন ডলারের বিপরীতে ফিলিপাইনের মুদ্রা পেসোর ব্যাপক দরপতন হয়েছে। শুক্রবার প্রতি ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৬২ দশমিক ৭১ পেসো, যা দেশটির ইতিহাসে পেসোর সর্বনিম্ন মান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: মিশ্র প্রতিক্রিয়া ও মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের মাঝে। তাদের শঙ্কা, এতে বাড়তে পারে জীবনযাত্রার ব্যয় ও বৈষম্য। এদিকে, অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাতেও বেতন কাঠামো জরুরি।

জাতীয় পরিসংখ্যান নিয়ে অস্পষ্টতা কাটাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী
জাতীয় পরিসংখ্যান নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন ও অস্পষ্টতা কাটাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘দেশের প্রকৃত জনসংখ্যা ও বিভিন্ন পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। প্রকৃত সংখ্যা লুকিয়ে মাথাপিছু আয় বাড়িয়ে দেখার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।’

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্কবার্তা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম আবার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ও ইউক্রেনে চলমান যুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে এল নিনোর প্রভাব। এতে খাদ্য উৎপাদন খরচ বাড়ছে এবং ফসলের ফলন কমে যাচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ এই সতর্কবার্তা দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য বড় ধরনের যন্ত্রণা: বাণিজ্যমন্ত্রী
মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য ‘একটি বড় ধরনের যন্ত্রণা’ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত দেশের খাদ্যপণ্যের মূল্যশৃঙ্খলা, বাজার, মুনাফার মার্জিন ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইরান যুদ্ধ সত্ত্বেও কেন হচ্ছে না বৈশ্বিক মূল্যস্ফীতির বিপর্যয়?
এক প্রজন্মের সবচেয়ে বড় জ্বালানি ও মূল্য বিপর্যয় হিসেবে চিহ্নিত হওয়ার কথা ছিল ইরান যুদ্ধের। ধারণা করা হয়েছিল, এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে এলোমেলো করে দিয়ে দ্রুত পৃথিবীকে বদলে দেবে। কিন্তু বাস্তবে সেটি হয়নি। ফাইন্যান্সিয়াল টাইমসের এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশে ফিরলো শ্রীলঙ্কা
ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর মাত্র তিন বছরের মাথায় বিশ্বব্যাংকের উচ্চ-মধ্যম আয়ের গোষ্ঠীতে পুনরায় প্রবেশ করেছে শ্রীলঙ্কা। তবে এই র্যাঙ্কিং অর্থনীতি আকারের ওপর ভিত্তি করে নয় বরং মাথাপিছু আয়ের ওপর ভিত্তি করে করা হয়। অবশ্য কোনো জাদুর মন্ত্রে এটি হয় নি। বরং এই প্রত্যাবর্তন দেশটির ঋণখেলাপি পরবর্তী-সংস্কার কর্মসূচি কার্যকর হওয়ার সুস্পষ্ট প্রমাণ।

মে মাসের তুলনায় জুনে কমেছে মূল্যস্ফীতি: বিবিএস
দেশের মূল্যস্ফীতির সবশেষ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএস। সবশেষ জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৬ শতাংশে। মে মাসে এ হার ছিলো ৯ দশমিক ৪২ শতাংশ। অর্থাৎ আগের মাসের তুলনায় জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।

প্রতি বছর কেন মনে হচ্ছে বেতনের মূল্য কমছে?
বেতন বাড়লেও অনেকেরই মনে হয় মাস শেষে হাতে টাকা থাকছে না, সঞ্চয়ও বাড়ছে না (Why Real Salary Decreases Every Year)। শুধু মূল্যস্ফীতিই নয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি (Cost of Living Increase), করের চাপ, স্থায়ী খরচ ও ব্যয়ের অভ্যাসের পরিবর্তনের মতো একাধিক কারণে এমন পরিস্থিতি তৈরি হয় বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা–বিশেষজ্ঞরা (Personal Finance Experts)।

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী
তরুণদের চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, বরং তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।