ইরানের ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
1

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শিল্পভিত্তিকে একাধিকবার টার্গেট করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (শুক্রবার, ৩ এপ্রিল) এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানের আরজিসি কমান্ডারদের নির্মূল করছি, সেতুতে বোমা ফেলছি, অবকাঠামোতে বোমা ফেলছি।’

তিনি আরও বলেন, ‘এটি এক বিশাল অর্জন, যা বিপ্লবী গার্ডকে আর্থিক সম্পদ এবং বহু অস্ত্র উৎপাদনের সক্ষমতা—দুটিই থেকে বিরত রাখবে।’ যুদ্ধ প্রয়োজনে ব্যবহৃত না হলে ইস্পাত কারখানার মতো বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ।

এএম