কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দাবি ইরানের

ইরানের কারাজে হামলায় ক্ষতিগ্রস্ত বি-১ সেতু
বিদেশে এখন
0

ইরানের সেনাবাহিনী বলেছে, কুয়েত, বাহরাইন ও জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের অবকাঠামো, এর শিল্পকারখানা এবং ইস্পাহান ও খুজেস্তানের ইস্পাত কারখানা কমপ্লেক্স এবং কারাজের বি১ সেতুতে হামলার পর যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন:

বিবৃতিতে বলা হয়, ‘আজ (শুক্রবার, ৩ এপ্রিল) সকাল ইরান থেকে জর্ডানে সন্ত্রাসী মার্কিন সেনা বাহিনীর সরঞ্জাম, সহায়তা ও আবাসনের গুদাম এবং কুয়েতের আরিফজান ক্যাম্পে মার্কিন সাঁজোয়া ব্রিগেডের যান্ত্রিক ব্যাটালিয়নের অবস্থান লক্ষ্য করেছে।’

এতে আরও বলা হয়, ড্রোন দিয়ে বাহরাইনের ‘যুক্তরাষ্ট্রের সামরিক শিল্পের সহায়ক বৃহত্তম অ্যালুমিনিয়াম গলনাগারকেও’ লক্ষ্য করা হয়েছে।

এএম