
বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; যুদ্ধ বন্ধের আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা
ইরানের ওপর মার্কিন বিমান হামলার জবাবে রোববার বাহরাইন ও কুয়েতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির আধা-সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, ওয়াশিংটন যদি হামলা অব্যাহত রাখে তবে যুদ্ধ বন্ধের চলমান আলোচনা ‘সম্পূর্ণ স্থগিত’ করা হতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না’; বাহরাইনে জিসিসি নেতাদের আশ্বস্ত করলেন রুবিও
ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের প্রাথমিক শান্তি চুক্তির বিষয়ে সন্দিহান উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করতে সফরের শেষ পর্যায়ে আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বাহরাইন পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেহরানকে ‘অত্যধিক ছাড়’ দেয়া নিয়ে আরব্য মিত্রদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা প্রশমন করাই রুবিওর এই সফরের মূল লক্ষ্য। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাহরাইন, কুয়েত ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানালো ইউএই
বাহরাইন, কুয়েত ও জর্ডানের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ‘শত্রুতামূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এক বিবৃতিতে এই হামলাকে তিন ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরবের প্রতিবেশীদের ওপর ইরানের হামলার সম্ভাবনা বাড়ছে
আরব অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি ক্রমেই আরও বিস্তৃত ও তীব্র হয়ে উঠছে। গত এক সপ্তাহ ধরে বাহরাইনে ধারাবাহিক হামলার পর এবার এ তালিকায় যুক্ত হয়েছে জর্ডান, যা ইরানের আক্রমণাত্মক কৌশলের এক বড় ধরনের বিস্তৃতির ইঙ্গিত দিচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরে ড্রোন হামলার দাবি আইআরজিসির
দক্ষিণ ইরানে মার্কিন সামরিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরকে (ইউএস ফিফথ ফ্লিট) লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের সম্পদ জব্দ করার ছক যুক্তরাষ্ট্রের, ক্ষুব্ধ তেহরান
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পুনর্গঠন ও ক্ষয়ক্ষতি মেরামতের কাজে ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছে, ইরানের চালানো হামলায় যে ক্ষতি হয়েছে তা মেরামতের ব্যয় নির্ধারণে একটি দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ভবিষ্যতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ক্ষেত্রেও ইরানি সম্পদ ব্যবহার বিবেচনায় নেয়া হবে বলে জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ৭ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুয়েত ও বাহরাইনের দিকে নিক্ষেপের দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল (শুক্রবার, ৫ জুন) গভীর রাতে ইরান কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি নিয়ে বাহরাইনের প্রস্তাবে ১১২ দেশের সমর্থন
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাহরাইনের আনা একটি প্রস্তাবের খসড়ায় ১১২টি দেশ সমর্থন দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই বিপুল সমর্থনকে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের ভোটের আগে হরমুজ প্রণালি নিয়ে খসড়া প্রস্তাব সংশোধন
হরমুজ প্রণালি আবার খুলে দেয়ার লক্ষ্যে আনা একটি খসড়া প্রস্তাবের ওপর আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) ভোট দেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া ও চীনের আপত্তির মুখে খসড়াটির ভাষা দ্বিতীয় দফায় পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাহরাইনে পেট্রোকেমিক্যালের আগুন ‘সম্পূর্ণ’ নেভানো হয়েছে, হামলা বন্ধের আহ্বান
ইরানি ড্রোন হামলায় বাহরাইনের একটি পেট্রোকেমিক্যাল কোম্পানিতে লাগা আগুন ‘সম্পূর্ণভাবে’ নেভানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। এদিকে বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ঈসা আল খলিফা এক বিবৃতিতে বলেছেন, বাহরাইন ও এ অঞ্চলের অন্যান্য দেশে ইরানি হামলায় বেসামরিক মানুষ ও অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। তিনি এসব হামলা অবিলম্বে বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

উপসাগরীয় তিন দেশে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড।

মার্কিন বিমানসেনা উদ্ধারের পরও মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত
মার্কিন বাহিনী রাতের আঁধারে এক বিমানসেনাকে উদ্ধার করার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে। আবু ধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে একাধিক আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অঞ্চলের বিবিসি মিডিয়া অফিস। এক্সে দেয়া ওই বিবৃতিতে বলা হয়, আকাশ থেকে পতিত ধ্বংসাবশেষে এ আগুন লাগে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।