এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় সংঘাতের তথ্য জানিয়ে বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৪৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ১৪১টি ড্রোনের প্রতিহত করা হয়েছে।
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়, এসব ইরানি হামলায় দুইজন আমিরাতি সেনা ও একজন মরক্কোর ঠিকাদার নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন, ভারত ও মিসরের ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাত শুরুর পর এখন পর্যন্ত আরও ২১৭ জন আহত হয়েছেন।





