মিরপুরের আকাশে তখন সূর্যটা ঠিক মাথার ওপর। আশ্বিনের গরম আর প্রচণ্ড রোদ আটকে রাখতে পারেনি ক্রিকেটারদের। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে একাডেমি মাঠে এভাবেই ঘাম ঝরাচ্ছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
টাইগারদের জন্য একটা সময় সবচেয়ে দুর্বল ছিলো যে ফর্মেট, সেই টেস্ট দলটাই যে এখন দেখাচ্ছে বড় কিছুর স্বপ্ন। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে শান্ত-মুশফিকদের জন্য উঁকি দিচ্ছে ফাইনাল খেলার সম্ভাবনাও।
আরও পড়ুন:
এ সাফল্যের পিছনে অনেকটা কৃতিত্ব আছে হেড কোচ ফিল সিমন্সেরও, যিনি কাজ করে যাচ্ছে কোনোরকম বিতর্ক ছাড়া, একদম নীরবে। তার নেতৃত্বে লম্বা সময় ব্যাট হাতে বেশ মনোযোগী দেখা গেলো দুই অভিজ্ঞ সেনা মুশফিক ও মুমিনুলকে।
টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে প্রচণ্ড গরমে বল হাতে প্রায় ঘণ্টা-খানেক দেখা গেলো পরিশ্রমী ইবাদাত-তাসকিনকেও। একইসঙ্গে হাই-পারফরম্যান্স টিমের সদস্যদেরও সামলাচ্ছেন মুশফিকরা।
টেস্ট দলের কয়েকজন আছেন জাপানে এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে। বাকি খেলোয়াড়দের প্রায় সবাইকেই দেখা গেলো অনুশীলনে। তবে অধিনায়ক শান্ত অসুস্থতার কারণে জাপান থেকে দেশে আসলেও দেখা মেলেনি মিরপুরে।
আগামী ১৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। এরপর টেস্টে আরও ব্যস্ত সময় অপেক্ষা করছে শান্ত-মুমিনুলদের জন্য।





