যুদ্ধ শুরুর পর ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত: সেন্টকম

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা
বিদেশে এখন
0

যুদ্ধ শুরুর পর থেকে ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সঙ্গে ১৫৫টির বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইল ইরানে আরও স্থাপনায় আঘাত হানার কথা জানানোর পর সেন্টকম ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে হালনাগাদ তথ্য দিয়ে এ দাবি করে। তাদের ভাষ্যমতে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন:

সেন্টকম বলেছে, তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবস্থান, এবং ইরানি নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা শুরুর পর থেকে ইরানে ৩ হাজার ৫০০ জনের বেশি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১ হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

এএম