
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী; অভিযোগ তেহরানের
ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক দফার দফায় চালানো বিমান হামলা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) সঙ্গে ‘পুরোপুরি সমন্বিত’ ছিল বলে দাবি করেছে তেহরান। গতকাল (সোমবার, ৭ জুন) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগ করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলার পর ফের ইরানি ড্রোন ভূপাতিতের দাবি সেন্টকমের
হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের জন্য হুমকি সৃষ্টিকারী ইরানের দুটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিনসংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ৭ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুয়েত ও বাহরাইনের দিকে নিক্ষেপের দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল (শুক্রবার, ৫ জুন) গভীর রাতে ইরান কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি ড্রোন হামলার জবাবে রাডার ঘাঁটিতে মার্কিন হামলা
ইরান হরমুজ প্রণালির দিকে কয়েকটি ড্রোন উড়িয়ে দেয়ার পর শনিবার সেগুলো ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় কয়েকটি রাডার ঘাঁটিতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টার মধ্যেই নতুন এই উত্তেজনা শুরু হলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন দাবি বনাম স্যাটেলাইট চিত্র: কুয়েতে বিমানঘাঁটি ও বিমানবন্দরে ইরানি হামলার চিহ্ন
কুয়েতে গত বুধবার মার্কিন বিমানঘাঁটিতে ইরানের চালানো হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে স্যাটেলাইট চিত্রে। ‘সোর অ্যাটলাস’-এর প্রকাশ করা নতুন এসব ছবি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে। সেন্টকম দাবি করেছিল, ওই এলাকায় আসা সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ‘ব্যর্থ’ করে দেয়া হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন যুদ্ধজাহাজে ইরানি বাহিনীর গুলির দাবি নাকচ করলো সেন্টকম
ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানি সামরিক বাহিনীর সতর্কতামূলক গুলি চালানোর দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের এমন দাবি সত্য নয়। আল-জাজিরা বরাতে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে সংঘাত: কুয়েত ও বাহরাইনে ইরানি হামলা নস্যাতের দাবি যুক্তরাষ্ট্রের
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ (বুধবার, ৩ জুন) ভোরের দিকে চালানো এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কর্তৃপক্ষ সব ফ্লাইট অন্য জায়গায় ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে বলে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা; মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আজ (বুধবার, ৩ জুন) নতুন করে ছড়িয়ে পড়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাহরাইন ও কুয়েতসহ আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলাগুলো নস্যাৎ করা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ার মধ্যেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটলো। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান নতুন করে হামলা-পাল্টা হামলা; চুক্তিতে পরিবর্তন চাইলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সপ্তাহান্তে ইরানে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে অঞ্চলটিতে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ও হরমুজ প্রণালি খুলে দেয়ার লক্ষ্যে প্রস্তাবিত চুক্তিতে পরিবর্তনের প্রস্তাব পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ‘টার্গেটে’ ট্রাম্প ও নেতানিয়াহু, মাথার দাম ৫৮ মিলিয়ন ডলার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য ৫ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ৫৮ মিলিয়ন ডলার) পুরস্কার ঘোষণা করার পরিকল্পনা করছে ইরান। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাসের প্রস্তুতি চলছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে। ইরান ওয়্যার ও টেলিগ্রাফের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের জাহাজ চলাচলে কড়াকড়ি; ৭৫টি জাহাজ ঘুরিয়ে দেয়ার দাবি সেন্টকমের
ইরানি বন্দর-সংশ্লিষ্ট জাহাজ চলাচল সীমিত করতে চলমান সামুদ্রিক অভিযানে ৭৫টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। একই সঙ্গে অভিযান চলাকালে চারটি জাহাজ অচল করে দেয়ার কথাও জানিয়েছে তারা। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে মাল্টার তেলের ট্যাঙ্কার আটকে দিলো সেন্টকম
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মাল্টার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনীর দাবি, জাহাজটি পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে অবরোধের নিয়ম লঙ্ঘন করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।