ইরান আগামী বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে

হরমুজ প্রণালি
বিদেশে এখন
0

এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালি খুলে দিতে পারে তেহরান, যদি যুদ্ধবিরতির কাঠামো চূড়ান্ত হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধের পুরো সময়জুড়ে হরমুজ প্রণালিতে ইরানের কার্যট অবরোধ বৈশ্বিক তেল ও গ্যাসবাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ যাতায়াতের অনুমতি দিতে রাজি হয়েছে। ওই কর্মকর্তা রয়টার্সকে আরও জানান, প্রণালিটি পুনরায় খোলার বিষয়টি ইরানি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে করা হবে।

এএম