এসব এলাকার ভোটারদের নিজেদের অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসামে ১২৬টি, কেরালায় ১৪০ টি এবং পুদুচেরিতে ৩০ আসনে ভোট হচ্ছে আজ। আসামে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কংগ্রেসের গৌরব গগৈ, রাইজর দলের অখিল গগৈ।
আরও পড়ুন:
কেরালায় কেরলে গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন সিপিএম এর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, একই দলের কেকে শৈলজা, কংগ্রেসের রমেশ চেন্নিথালা ও বিজেপির রাজীব চন্দ্রশেখর। পুদুচেরিতে এআইএনআরসির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টানচাভাড়ির বিপরীতে লড়ছেন কংগ্রেসের ভি বৈথিলিঙ্গম।
এদিকে কর্নাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে আজ হচ্ছে উপনির্বাচন।





