এক মাস ধরে যুক্তরাজ্যের নজরদারিতে রুশ সাবমেরিন: জন হিলি

বিদেশে এখন
1

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, চলতি বছরের শুরুতে প্রায় এক মাস ব্রিটিশ জলসীমায় অবস্থান করা রুশ সাবমেরিনগুলোকে নজরদারিতে রেখেছিল যুক্তরাজ্য। দেশটির সমুদ্রতলীয় কেবল ও পাইপলাইনকে সম্ভাব্য হুমকি থেকে রক্ষায় এ পদক্ষেপ নেয়া হয় বলে জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) জানান, দেশটি উত্তর আটলান্টিকে রুশ সাবমেরিনগুলোকে এক মাস ধরে অনুসরণ করেছে এবং এগুলোকে ব্রিটিশ সমুদ্রতলীয় কেবল ও পাইপলাইনের জন্য হুমকি হিসেবে দেখেছে।

হিলি বলেন, ‘চলতি বছরের শুরুতে প্রায় এক মাস ব্রিটিশ জলসীমায় অবস্থান করা রুশ সাবমেরিনগুলোকে দেশটির কেবল ও পাইপলাইনে হামলা থেকে নিবৃত্ত করতে যুক্তরাজ্য তার সশস্ত্র বাহিনী মোতায়েন করেছিল।’

তিনি জানান, ব্রিটিশ বাহিনী ও নরওয়সহ মিত্ররা রুশ সাবমেরিনগুলোর ক্ষতিকর তৎপরতা অনুসরণ ও প্রতিহত করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন জানতে পারেন, তারা ধরা পড়েছে—এ কারণে তিনি এ অভিযান প্রকাশ্যে আনছেন বলেও জানান।

আরও পড়ুন:

হিলি বলেন, ‘সাবমেরিনগুলো এখন ব্রিটিশ জলসীমা ছেড়ে উত্তর দিকে চলে গেছে এবং পানির নিচের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি।’

প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা আপনাকে দেখছি। আমাদের কেবল ও পাইপলাইনের ওপর আপনার তৎপরতা আমরা দেখছি, আর আপনাকে জানা উচিত যে, সেগুলো ক্ষতিগ্রস্ত করার যেকোনো চেষ্টা সহ্য করা হবে না এবং এর গুরুতর পরিণতি হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী তাদের বুঝিয়ে দিয়েছে যে তাদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা হচ্ছিল, প্রেসিডেন্ট পুতিন যেমন ভেবেছিলেন, তা গোপন ছিল না, এবং তাদের এই গোপন অভিযান ফাঁস হয়ে গেছে।’

হিলি জানান, রুশ এ অভিযানে একটি আকুলা শ্রেণির আক্রমণাত্মক সাবমেরিন এবং মস্কোর মেইন ডিরেক্টরেট ফর ডিপ সি রিসার্চের এর দুটি বিশেষায়িত সাবমেরিন ছিল।

এএম