আগামীকাল সকালে শুরু হবে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বৈঠক

যুক্তরাষ্ট্র ইরান পাকিস্তান
বিদেশে এখন
0

পাকিস্তানের ইসলামাবাদে হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরানের কূটনৈতিক আলোচনার দিতে তাকিয়ে বিশ্ববাসী। যুদ্ধবিরতি ইস্যুতে স্থানীয় সময় আগামীকাল (শনিবার, ১১ এপ্রিল) সকালে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর ইরানের নেতৃত্ব দেবেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আলোচনার শুরুতে দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আলোচনার মধ্যস্থতায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

আলোচনার মূল বিষয় ইরানের ১০ দফা প্রস্তাব। যেখানে রয়েছে- হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা বন্ধসহ নানা দাবি। সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত চলতে পারে এই বৈঠক। এ উপলক্ষে ইসলামাবাদের রেড জোন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ইএ