নিউ ইয়র্কে ছুরি দিয়ে হামলা; আহত তিন, পুলিশের গুলিতে নিহত হামলাকারী

ঘটনাস্থলে পুলিশ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাবওয়েতে তিন ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ।

সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর নাম অ্যান্ডি গ্রিফিন। তার বয়স ৪৪ বছর। তার বিরুদ্ধে এর আগে তিনবার গ্রেপ্তারের রেকর্ড ছিলো।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারী ব্যক্তি প্রথমে একটি সাবওয়ে ট্রেনের ভেতর অস্বাভাবিক আচরণ করছিলেন। এরপর তিনি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে আসেন এবং হাতে থাকা বড় ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে অস্ত্র নামিয়ে রাখার নির্দেশ দেয়। কিন্তু ছুড়ি হাতে এগিয়ে আসায় পুলিশ গুলি চালায়। পরে আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভুক্তভোগীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এফএস