দুই বছর পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশ হাইকমিশন ও প্রবাসী শ্রমিক
বিদেশে এখন
0

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সম্প্রতি দেশটিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার সফরকে ঘিরে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

এসব বৈঠকের পর শ্রমবাজার পুনরায় চালুতে একমতে পৌঁছায় বাংলাদেশ ও মালয়েশিয়া। একইসঙ্গে উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতেও অনুষ্ঠিত হয়েছে দ্বিপাক্ষিক আলোচনা।

আরও পড়ুন:

আলোচনায় গুরুত্ব পায় অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়ও। এছাড়াও, সিন্ডিকেট নির্ভরতা ভেঙে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় ২০২৪ সালের মে মাস পর্যন্ত ৪ লাখ ৭২ হাজার ৪৫৫ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় গেছেন। তবে একই বছরের জুন থেকে বিদেশি কর্মী নিয়োগে সাময়িক বিরতি দেয় দেশটি।

এফএস