আল-জাজিরাকে তেহরান থেকে গোলামজাদেহ বলেন, ‘ইরান বলছে, যুক্তরাষ্ট্রের ‘‘সর্বোচ্চ চাপে’’ সামরিক বিকল্পই ছিল মূল ভরসা। এটি গত দুই দশক ধরে টেবিলে ছিল, আর এখন তা বাস্তবে ঘটেছে।’ তার মতে, এতে তেহরানের আত্মবিশ্বাস আরও বেড়েছে।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘ইরান বলছে, তারা টিকে রয়েছে, আর সেটাই তাদের আলোচনা প্রক্রিয়ায় আরও শক্তিশালী করেছে।’ তেহরানের দৃষ্টিতে, গত দুই দশক ধরে ঝুলে থাকা সামরিক হুমকি সামলে ওঠার পর চাপের মুখে ছাড় দেয়ার তেমন কারণ নেই।
অন্যদিকে, ওয়াশিংটনও নিজেদের সীমাবদ্ধতার মুখে রয়েছে বলে জানান তিনি। হামিদ রেজা গোলামজাদেহ আরও বলেন ‘যুক্তরাষ্ট্র সাধারণত কিছু ছাড় দিতে অভ্যস্ত নয়, আর তারা স্বীকার করতেও চায় না যে তাদের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে।’





