তেহরান
বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: কঠোর অবস্থানে ওয়াশিংটন, পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান

বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: কঠোর অবস্থানে ওয়াশিংটন, পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান

ইরানের সঙ্গে আর কোনো আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। তবে ওয়াশিংটন নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। তবে ইরানকে আর সময় দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরইমধ্যে ইরানে সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য মার্কিন সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। পাল্টা জবাব দিতে হাজার হাজার মিসাইল নিয়ে প্রস্তুত বলে আগে থেকেই হুঁশিয়ার করে রেখেছে তেহরানও।

আরব সাগরে ড্রোন ভূপাতিতের পর সমঝোতার ডাক ট্রাম্পের, প্রতিশোধের হুমকি ইরানের

আরব সাগরে ড্রোন ভূপাতিতের পর সমঝোতার ডাক ট্রাম্পের, প্রতিশোধের হুমকি ইরানের

আরব সাগরে ড্রোন ভূপাতিত করার পর ইরানকে এখনই সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সেনাপ্রধান হুঁশিয়ারি জানিয়েছেন, যেকোনো উসকানির প্রতিশোধ নিতে তারা প্রস্তুত। কোনো ধরনের আপস করবে না তেহরান। আঞ্চলিক উত্তেজনা কমাতে সম্মিলিত প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে কাতার। যদিও বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো।

ওয়াশিংটন–তেহরান উত্তেজনা: হরমুজ প্রণালীতে ইরানের সশস্ত্র মহড়ার ঘোষণা

ওয়াশিংটন–তেহরান উত্তেজনা: হরমুজ প্রণালীতে ইরানের সশস্ত্র মহড়ার ঘোষণা

ইরান অভিমুখে বিমানবাহী রণতরী পাঠানো নিয়ে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা এখন তুঙ্গে। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে কাল থেকে হরমুজ প্রণালীতে সশস্ত্র মহড়ার ঘোষণা দিয়েছে ইরান। প্রতিক্রিয়ায় ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের আশেপাশে সন্দেহজনক গতিবিধি কোনোভাবেই সহ্য করবে না ওয়াশিংটন।

ট্রাম্পেরও পতন ঘটবে: আলী খামেনি

ট্রাম্পেরও পতন ঘটবে: আলী খামেনি

ইতিহাসের অন্যান্য অত্যাচারীর মতো পতন ঘটবে ট্রাম্পেরও। তেহরানের সরকারবিরোধী আন্দোলন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের ক্রমাগত হুমকির মাঝেই নতুন করে দেয়া এক্স বার্তায় একথা জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বিক্ষোভ ঘিরে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে, পাল্টা হামলার হুমকি

বিক্ষোভ ঘিরে ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে, পাল্টা হামলার হুমকি

বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলা চালালে ইরানও ছেড়ে দেবে না। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে প্রতিশোধ নেয়ার হুমকি দিলো তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরাইল।

ইরানে অর্থনৈতিক সংকটে সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ৪৫

ইরানে অর্থনৈতিক সংকটে সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ৪৫

ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে উত্তাল তেহরানসহ গোটা ইরান। আগুন দেয়া হয়েছে সরকারি টিভি চ্যানেল, গভর্নরের অফিসসহ সরকারি-বেসরকারি স্থাপনায়। প্রায় দুই সপ্তাহের আন্দোলনে প্রাণ গেছে অন্তত ৪৫ জনের। ইন্টারনেটের পর মোবাইল ফোন সেবাও বিঘ্নিত।

ইরানের গণবিক্ষোভে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগ তেহরানের

ইরানের গণবিক্ষোভে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগ তেহরানের

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে ইরানের শুরু হওয়া গণবিক্ষোভে মদদ দিচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এমন করে অভিযোগ করে তেল আবিব ও ওয়াশিংটনকে সতর্ক বার্তা দিয়েছে তেহরান। এদিকে, ১০ দিন ধরে চলমান এই সহিংস আন্দোলন ছড়িয়ে পড়েছে ২৭টি প্রদেশে; নিরাপত্তাকর্মীসহ প্রাণ গেছে ২৯ জনের। আটক অন্তত ১২শ বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক ছাড় দেয়ার কথা ভাবছে ইরান সরকার।

মার্কিন চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান খামেনির

মার্কিন চাপ মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান খামেনির

ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করতে মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গতকাল রোববার (২৪ আগস্ট) এ আহ্বান জানান তিনি।

তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে জোর দিচ্ছে ইউরোপ, পাল্টা হুঁশিয়ারি ইরানের

তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে জোর দিচ্ছে ইউরোপ, পাল্টা হুঁশিয়ারি ইরানের

সমুদ্র উপকূল থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো শহরে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র আছে ইরানের। শুধু তাই নয়, ইউরোপের দেশগুলোও তেহরানের এ ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে নয় বলে মন্তব্য করেছেন তেহরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের এক আইনপ্রণেতা। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে জোর দিচ্ছে ইউরোপের কয়েকটি দেশ। আর এ কারণেই এমন হুঁশিয়ারি দিচ্ছে ইরান।

ইরান কয়েক মাসের মধ্যে আবারো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে: আইএইএ প্রধান

ইরান কয়েক মাসের মধ্যে আবারো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে: আইএইএ প্রধান

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান ‘সম্ভবত কয়েক মাসের মধ্যে’ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে সক্ষম হবে। গতকাল (শনিবার, ২৮ জুন) ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় ৭১ জন নিহত

তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় ৭১ জন নিহত

চলতি সপ্তাহের শুরুতে তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে বলে রোববার (২৯ জুন) ইরানের বিচার বিভাগ জানিয়েছে।

দেশে ফিরতে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি

দেশে ফিরতে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন ২৮ বাংলাদেশি

ইরান ও ইসরাইলের যুদ্ধপরিস্থিতির কারণে সেখানে থাকা বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে ২৮ জন বাংলাদেশির প্রথম দলটি বৃহস্পতিবার সড়কপথে ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। পাকিস্তান থেকে ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাদের দেশে ফেরার কথা রয়েছে।