যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যে নরওয়ের তেল রপ্তানি রেকর্ড উচ্চতায়

নরওয়ের সমুদ্রে গ্যাস উত্তোলন প্লাটফর্ম
বিদেশে এখন
0

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং কার্যত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম বাড়তে থাকায় গত মার্চে নরওয়ের অপরিশোধিত তেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস নরওয়ে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার পর ইউরোপের সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক নরওয়ে মার্চে ৫৭ দশমিক ৪ বিলিয়ন ক্রোনার (৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার) মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এক বছর আগের একই সময়ের তুলনায় এ রপ্তানি ৬৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন:

স্ট্যাটিস্টিকস নরওয়ে জানায়, মার্চে তেলের গড় দাম ছিল ব্যারেলপ্রতি ১ হাজার ১৪ ক্রোনার (১০৭ ডলার ৫২সেন্ট), যা ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ মাসিক গড় দাম।

এএম