ইরানের ইন্টারনেট ব্লকআউট ৪৮তম দিনে গড়িয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। সংস্থাটি বলছে, এটি ইতিহাসে সবচেয়ে দীর্ঘ একটানা ইন্টারনেট বন্ধ। এই ইন্টারনেট বিভ্রাটের অর্থনৈতিক প্রভাব প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বলে নেটব্লকসের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নেটব্লকসের পরিচালক আলপ টোকার গত মাসে মিডল ইস্ট আইকে বলেন, ‘বিকল্প পদ্ধতির মাধ্যমে অল্পসংখ্যক ইরানি ইন্টারনেটে প্রবেশ করতে পেরেছে।’
তিনি বলেন, ‘প্রতিদিনের বিধিনিষেধের অবস্থা অনুযায়ী—বলা হচ্ছে, কিছুটা আন্তর্জাতিক সংযোগ আছে এমন মানুষের সংখ্যা হাজারের কিছু বেশি কিংবা কমপক্ষে কয়েক দশ হাজার; মূলত রাষ্ট্র কর্তৃক আগে থেকে অনুমোদিত ব্যক্তিরাই এই সুবিধা পাচ্ছেন।’