রয়টার্সের বরাতে বলা হয়, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) শূন্য কার্গোবাহী অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ শ্রেণির আরএইচএন (আরএইচএন) পারস্য উপসাগরে ঢোকে—এলসেগ ও কপলারের সামুদ্রিক গোয়েন্দা তথ্য থেকে বিষয়টি জানা গেছে। তবে দুই মিলিয়ন ব্যারেল তেল বহনে সক্ষম ওই জাহাহাজটি ঠিক কোন গন্তব্যে যাচ্ছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
এর আগে গত বুধবার ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি ইরানি সুপারট্যাংকার অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পেরিয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে।
আমরা এর আগে জানিয়েছিলাম, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, গত সোমবার শুরু হওয়া অভিযানের পর থেকে ১০টি জাহাজ ঘুরিয়ে দেয়া হয়েছে এবং তাদের অবরোধ ভেদ করে কোনো জাহাজ পার হতে পারেনি।





