
উপসাগরে আটকা ৬ হাজার নাবিক, উদ্বেগ প্রকাশ জাতিসংঘের সংস্থার
পারস্য উপসাগরীয় অঞ্চলে ৬ হাজার নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিব আরসেনিও ডমিঙ্গুয়েজ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’ হয়ে গেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর তিনি ‘সর্বোচ্চ সংযম ও উত্তেজনা প্রশমনের’ আহ্বান জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে জাহাজ জব্দ, ইরানের দিকে নেওয়ার দাবি
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে ‘অননুমোদিত ব্যক্তিদের’ মাধ্যমে একটি জাহাজ জব্দ হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সেন্টার জানিয়েছে, জাহাজটিকে এখন ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে কৌশলগত এলাকা বাড়ালো ইরান
হরমুজ প্রণালির কৌশলগত পরিধি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে একটি বিশেষ সামরিক অঞ্চল গঠন করেছে ইরান। দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদে এই তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার খবর নাকচ করলো ইরান
পারস্য উপসাগরে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে তেল চুইয়ে পড়ার খবর নাকচ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত সপ্তাহে স্যাটেলাইট ইমেজে ওই দ্বীপের পশ্চিমে সাগরে তেলের বিশাল আস্তরণ দেখা যাওয়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়। তবে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে ইরান অয়েল টার্মিনাল কোম্পানি জানিয়েছে, সেখানে তেল নিঃসরণের কোনো ঘটনা ঘটেনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারের জলসীমায় মালবাহী জাহাজে ড্রোন হামলা
কাতারের জলসীমায় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১০ মে) সকালে হওয়া এই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপসাগরে আটকা হাজারো নাবিক, চরম মানসিক সংকটে ২০ হাজার কর্মী
পারস্য উপসাগরে দুই মাসের বেশি সময় ধরে আটকা পড়ে আছেন হাজার হাজার নাবিক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সমুদ্রের মাঝখানে বন্দি হয়ে পড়া এসব কর্মীর একাকিত্ব ও মানসিক ট্রমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সমুদ্রভিত্তিক দাতব্য সংস্থা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে জাহাজগুলোকে সেবা দিতে প্রস্তুত ইরানি বন্দর
হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি সহায়তা, জ্বালানি সরবরাহ এবং চিকিৎসাসেবা দিতে নিজেদের বন্দরগুলো প্রস্তুত রেখেছে ইরান। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেনদের উদ্দেশে এই বার্তা পাঠিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ চায় ইরান; নতুন কর্তৃপক্ষ গঠন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে একটি নতুন ও স্থায়ী ব্যবস্থা চালুর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। গত মঙ্গলবার তেহরানের পক্ষ থেকে ‘পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ’ নামে একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দেয়া হয়েছে। এই সংস্থাটি এখন থেকে বাণিজ্যিক বা সামরিক—সব ধরনের জাহাজের যাতায়াত নিয়ন্ত্রণ ও তদারকি করবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি থেকে জাহাজ পার করে দেয়ার ঘোষণা ট্রাম্পের
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এটি নৌ-অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

হরমুজে রেভল্যুশনারি গার্ডের ‘নতুন নিয়ম’; নিয়ন্ত্রণ জোরদার করছে তেহরান
পারস্য উপসাগর ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে ‘নতুন নিয়ম’ ঘোষণা করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সরাসরি নির্দেশনায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তুরস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন নৌ-অবরোধ ব্যর্থ হতে বাধ্য: মাসুদ পেজেশকিয়ান
ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে এবং এই পদক্ষেপ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পেরোল দ্বিতীয় সুপারট্যাংকার
জাহাজ চলাচলের তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় আরেকটি সুপারট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।