ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দেশের আকাশসীমার পূর্বাঞ্চলে দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য আকাশপথ উন্মুক্ত রয়েছে, যেগুলো ইরান অতিক্রম করে।’ এছাড়া দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ বলেছে, কিছু বিমানবন্দরও সকাল ৭টায় পুনরায় চালু হয়েছে।
আরও পড়ুন:
তবে এর তিন ঘণ্টারও বেশি সময় পরেও ফ্লাইট ট্র্যাকারভিত্তিক অনলাইন তথ্য অনুযায়ী ইরান অতিক্রম করে এখনো কোনো আন্তর্জাতিক ফ্লাইট দেখা যায়নি। ইরানের আকাশসীমা এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে কয়েকটি ফ্লাইট চলাচল করেছে।





