আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় বস্তায় আদা চাষ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সার সংকটের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার বরাদ্দ দেয়া হয়েছে। আগামী দিনের চাহিদা মেটাতে পর্যাপ্ত সার মজুতও রয়েছে। আগামী মাসে আরও বেশি সার বরাদ্দ দেয়া হয়েছে।’
তাই ভবিষ্যতেও সারের সংকট হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘জেলায় চলমান সার সংকট নিরসন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে নতুন ডিলার নিয়োগ হয়েছে। পাশাপাশি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং কৃষকরা যাতে সহজেই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’
এর আগে একটি টমেটো ক্ষেত পরিদর্শন করেন মন্ত্রী। পরে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।





