আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ফেনী সদর থানাধীন মধ্যম চাড়িপুর এলাকার বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে রয়েছে। পরে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে এসআরবি।
উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭, চট্টগ্রাম।





