যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে ইরানে নৌবাহিনী প্রস্তুত: মুজতবা খামেনি

মুজতবা খামেনি
বিদেশে এখন
0

হরমুজ প্রণালি নিয়ে চরম উত্তেজনার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক সতর্কবার্তায় জানিয়েছেন, মার্কিন বাহিনীকে পরাজিত করতে তার দেশের নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আজ আজ (শনিবার, ১৮ এপ্রিল) তার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুজতবা খামেনি এখনো জনসমক্ষে আসেননি। তবে এই বিবৃতিতে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন,‘ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে প্রস্তুত।’

আরও পড়ুন:

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে গত কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি দাবি ও হুমকি চলছে। ওয়াশিংটনের নৌ-অবরোধের জবাবে তেহরান এই জলপথের ওপর পুনরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয়ার পর সর্বোচ্চ নেতার এই কড়া বার্তা এলো।

বিশ্লেষকদের মতে, মুজতবা খামেনির এই হুঁশিয়ারি পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান সামরিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। বিশেষ করে যেখানে মার্কিন নৌবাহিনী ওই এলাকায় অবস্থান করছে, সেখানে ইরানের এমন অবস্থান সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

এএম