
মার্কিন বাহিনীর পিছু হটার দাবি ইরানের, বাড়ছে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ
কৌশলগত হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে সফলতার দাবি করেছে তেহরান। এতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের রণতরিগুলো ইরানি উপকূল থেকে আরও দূরে সরে গেছে বলে জানিয়েছে দেশটি। তবে এমন চরম উত্তেজনার মধ্যেও কৌশলগত এই প্রণালি দিয়ে তেলের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের হামলায় ফের অল্পের জন্য রক্ষা; ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মুজতবা খামেনি
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ হামলায় তেহরানের একটি হাসপাতাল ধ্বংস হওয়ার পর সেখান থেকে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল। কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য মোহসেন হেইদারি এ তথ্য জানিয়েছেন। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি, পরমাণু কর্মসূচিতে ছাড় না দেয়ার সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্র যদি বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়ার কথা মেনে নিয়ে হরমুজ প্রণালি পুনরায় চালুর চুক্তিও করে, তাহলেও নিজেদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ধরনের নমনীয়তা দেখাবে না ইরান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন হামলার আরও কঠোর জবাবের হুঁশিয়ারি গালিবাফের
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাবে ইরান আরও দ্রুত ও কঠোর আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আনাদোলুর প্রতিবেদন তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক চাপ; জাতীয় ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অর্থনৈতিক চাপের মুখে নিজেদের অভ্যন্তরীণ সংহতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জাতীয় ঐক্য বজায় রাখতে পারলে দেশের ভেতরে বিশৃঙ্খলা ও বিভেদ সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ করে দেয়া সম্ভব হবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে অনড় অবস্থান ইরানের; অভ্যন্তরীণ বিরোধিতাও সহ্য না করার বার্তা
ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আপসের পথ এড়িয়ে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান। একই সঙ্গে অভ্যন্তরীণ যেকোনো ধরনের অসন্তোষ বা বিক্ষোভ কঠোর হাতে দমনের স্পষ্ট বার্তা দিয়েছে দেশটির ধর্মীয় ও সামরিক নেতৃত্ব। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আপনাদের সত্যিকারের শত্রু কে শনাক্ত করুন— মুসলিম নেতাদের মুজতবা
সত্যিকারের শত্রু কে, তা শনাক্তের জন্য মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি। আজ (রোববার, ৩০ আগস্ট) এক বার্তায় তিনি বলেন, শত্রুদের শনাক্ত করে তাদের আপনাদের প্রতিহত করতে হবে।

মুসলিমদের বিভেদ শত্রুর স্বার্থ রক্ষা করছে, উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন খামেনি
মুসলিম বিশ্বের দেশগুলোকে, বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিজেদের আসল শত্রু চিনে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি সতর্ক করে বলেছেন, মুসলিমদের মধ্যকার বিভেদ কেবল শত্রুদের স্বার্থই রক্ষা করছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রশ্নে তেহরানে তীব্র মতভেদ; ট্রাম্পের যুদ্ধ শেষের পথ নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানো হবে নাকি দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়া হবে এ নিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে গভীর রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। একদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সংস্কারপন্থি ও বাস্তবতাবাদী পক্ষ অর্থনীতির ক্ষতি কাটিয়ে উঠতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শেষ করার পক্ষে, অন্যদিকে কট্টরপন্থিরা যুক্তরাষ্ট্রকে চির অবিশ্বস্ত আখ্যা দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর জোর দিচ্ছে। সিএনএনের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা উঠে এসেছে।

যুদ্ধের ছয় মাসেও আড়ালে মুজতবা খামেনি, নেতৃত্ব নিয়ে বাড়ছে সংশয়
যুদ্ধ শুরুর ছয় মাস পেরিয়ে গেলেও ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে দেখা যায়নি, শোনা যায়নি তার কণ্ঠস্বর। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়ে ক্ষমতায় আসার পর থেকেই তিনি সম্পূর্ণ অদৃশ্য। আর এই শূন্যতাই এখন ইরানের শীর্ষ নেতৃত্বের সংকটের কেন্দ্রে পরিণত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

আইআরজিসির ৫ শীর্ষ নেতার খোঁজে যুক্তরাষ্ট্রের ১ কোটি ডলার পুরস্কার, তালিকায় আছেন নিহত কর্মকর্তাও
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) পাঁচ শীর্ষ নেতার বিষয়ে তথ্য চেয়ে ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গতকাল সোমবার দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি ঘোষণা দেয়া হয়। তবে এই তালিকায় এমন এক কর্মকর্তাও রয়েছেন, যিনি গত এপ্রিলে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিমান বদল কাণ্ডে ট্রাম্পকে নিয়ে ইরানি সংবাদমাধ্যমের বিদ্রুপ
তুরস্ক সফরের সময় গোপনে বিমান বদলের নতুন তথ্য সামনে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিদ্রুপ শুরু করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তেহরানের ভাষ্য অনুযায়ী, এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে যে ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক শক্তিকে ট্রাম্প কতটা ভয় পাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।