বাংলাদেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন দীনেশ ত্রিবেদী

দীনেশ ত্রিবেদী
বিদেশে এখন
0

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বারাকপুরের সংসদ সদস্য, বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতা দীনেশ ত্রিবেদীকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দীনেশ ত্রিবেদী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে পাঠানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের সরকার দীনেশ ত্রিবেদীর জন্য বাংলাদেশের বর্তমান সরকারের কাছ থেকে সম্মতি চাওয়া হবে। তবে ৭৫ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের প্রতি জবাবদিহির বার্তাও হিসেবে দেখা হচ্ছে।

ইউপিএ সরকারের সময় ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। সে সময় তিনি রেলপথ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ১২ ফেব্রুয়ারি ২০২১ সালে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং ৬ মার্চ ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।

এএম