প্যারিসে ইমানুয়েল ম্যাক্রোঁ ও লেবাননের প্রধানমন্ত্রীর বৈঠক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম
বিদেশে এখন
0

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সঙ্গে বৈঠকে বসছেন। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই এই গুরুত্বপূর্ণ সফরের আয়োজন করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের মাধ্যমে লেবাননের ‘আঞ্চলিক অখণ্ডতা’র প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করা হবে। পাশাপাশি লেবাননে বর্তমান যুদ্ধবিরতির প্রতি ‘পূর্ণাঙ্গ ও যথাযথ সম্মান’ প্রদর্শনের ওপর জোর দেবেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

আরও পড়ুন:

উল্লেখ্য, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর হামলায় ফরাসি এক সেনাসদস্য নিহত হওয়ার এক দিন পর এই বৈঠকের ঘোষণা এলো। ওই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছিল ফ্রান্স। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নাওয়াফ সালামের এই সফর আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএম