বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে বা বলপ্রয়োগের মাধ্যমে ইরানকে নতিস্বীকার করানো সম্ভব নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওয়াশিংটনের প্রতি তেহরানের ‘গভীর ঐতিহাসিক অনাস্থার কথা উল্লেখ করে বলেন, ‘আমেরিকান কর্মকর্তাদের কাছ থেকে অসংলগ্ন ও পরস্পরবিরোধী সংকেত পাওয়া যাচ্ছে।’ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘ইরানিরা বলপ্রয়োগের কাছে কখনো মাথা নত করে না।’

পেজেশকিয়ানের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র আলোচনার কথা বললেও মাঠপর্যায়ে নৌ-অবরোধ ও সামরিক হুমকি দিয়ে আসলে ইরানকে ‘আত্মসমর্পণ’ করাতে চাইছে।

এএম