ফের যুদ্ধ শুরু হলে রণক্ষেত্রে ‘তুরুপের তাস’ দেখাবে ইরান: গালিবাফ

ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ
বিদেশে এখন
2

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে ইরান রণক্ষেত্রে তাদের ‘তুরুপের তাস’ বা গোপন শক্তি প্রদর্শন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রধান সমন্বয়ক গালিবাফ স্পষ্ট করে বলেন, ‘হুমকির ছায়ায় থেকে আমরা কোনো আলোচনা মেনে নেবো না। গত দুই সপ্তাহ ধরে আমরা রণক্ষেত্রে আমাদের নতুন তুরুপের তাস দেখানোর জন্য প্রস্তুতি নিয়েছি।’

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ‘ট্রাম্প আলোচনার টেবিলকে আসলে আত্মসমর্পণের টেবিলে’ পরিণত করতে চাইছেন।’ তার মতে, ট্রাম্পের এই কৌশল সফল হবে না।

আরও পড়ুন:

পাকিস্তানের ইসলামাবাদে যখন দ্বিতীয় দফার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে, ঠিক তখনই গালিবাফের এই আক্রমণাত্মক মন্তব্য এলো। উল্লেখ্য, এই সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং ইতিমধ্যে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

এএম