হিজবুল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার
বিদেশে এখন
0

লেবানন ভূখণ্ডে হিজবুল্লাহর গড়ে তোলা ‘সন্ত্রাসবাদী রাষ্ট্রের’ বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য বৈরুতের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। এএফপির বরাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটনে দুই দেশের মধ্যে পুনরায় শুরু হতে যাওয়া আলোচনার আগে গিদেওন সার বলেন, ‘আগামীকাল ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে। আমি লেবানন সরকারকে আহ্বান জানাই—আসুন, আপনাদের ভূখণ্ডে হিজবুল্লাহ যে সন্ত্রাসবাদী রাষ্ট্র গড়ে তুলেছে, তার বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করি।’

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই সহযোগিতা আমাদের চেয়ে আপনাদের জন্য বেশি প্রয়োজন। এর জন্য নৈতিক স্পষ্টতা এবং ঝুঁকি নেয়ার সাহস দরকার। তবে আপনাদের ও আমাদের জন্য শান্তির ভবিষ্যৎ নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই।’

হিজবুল্লাহর বিরুদ্ধে লেবানন সরকারকে সরাসরি সহযোগিতার এই আহ্বান এমন এক সময়ে এল, যখন সীমান্ত সংঘাত ও ড্রোন হামলায় অঞ্চলটিতে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে।

এএম