লেবাননে হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরাইলের

দক্ষিণ লেবাননের টায়ার শহরে ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ
বিদেশে এখন
0

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। গতকাল (বুধবার, ২২ এপ্রিল) একটি ‘লঞ্চ সাইট’ বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে ওই সদস্য নিয়োজিত ছিলেন বলে দাবি করা হয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি বাহিনী আরও জানায়, আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) দক্ষিণ লেবাননে তাদের অভিযান চলাকালে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ একটি ‘ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে। তবে এসব দাবির স্বপক্ষে ইসরাইলি সেনাবাহিনী কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

এএম