মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাঘচির ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে পৃথক টেলিফোন আলাপ করেছেন। আজ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফোনালাপে তারা বর্তমান কূটনৈতিক তৎপরতা, যুদ্ধবিরতি প্রচেষ্টা এবং আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আরাঘচি ও হাকান ফিদানের মধ্যকার আলাপচারিতায় মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার সর্বশেষ অগ্রগতি বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন:

প্রতিবেদনে আরও বলা হয়, হাকান ফিদান একই ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গেও কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার অচলাবস্থা নিরসনে এই দেশগুলো সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএম