
উপসাগরীয় পরিস্থিতি নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা
চলমান উপসাগরীয় সংঘাত ঘিরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। তুরস্কে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে কথা বলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।

সৌদি-কাতার-তুরস্ক সফর শেষ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব, কাতার ও তুরস্কে তার কূটনৈতিক সফর শেষ করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (শনিবার, ১৮ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ সহজ করতে ভূমিকা অব্যাহত রাখবে পাকিস্তান: ইসহাক দার
ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ সহজ করতে ভূমিকা অব্যাহত রাখবে পাকিস্তান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদে শেহবাজ–ভ্যান্স বৈঠক, শান্তি আলোচনায় গতি
ইসলামাবাদ আলোচনার ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ভ্যান্সের সঙ্গে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি খুলতে পাকিস্তানে সৌদি-তুরস্ক-মিসরের বৈঠক
ইরান যুদ্ধ বন্ধে উদ্যোগের অংশ হিসেবে রোববার পাকিস্তান তুরস্ক, মিসর ও সৌদি আরবের সঙ্গে আলোচনা করেছে। প্রাথমিক আলোচনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করার প্রস্তাবগুলো গুরুত্ব পায় বলে বিষয়টি জানেন—এমন সূত্রগুলো জানিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘আগ্রাসন’ নিন্দা আরাঘচির
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনকে দুর্বল করছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনালাপে তিনি এ কথা বলেন।

সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী
আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি পাকিস্তান সফর করবেন। আগামীকাল (রোববার, ২৯ মার্চ), সেখানে তিনি সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (রোববার, ২৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন ইসহাক দার
ঢাকা সফরের দ্বিতীয় দিন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (রোববার, ২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল পৌনে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়।

রাজনৈতিক দলের সঙ্গে ইসহাক দারের বৈঠক; দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও আলোচনায় ছিল অমীমাংসিত একাত্তর
ঢাকা সফরের এসেই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলেন পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার। শনিবার গুলশানে পাকিস্তান দূতাবাসে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু ছাড়াও বৈঠকে উঠে আসে একাত্তরে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের প্রসঙ্গটিও। তবে বৈঠক শেষে কোনো মন্তব্য না করেই বেরিয়ে যায় বিএনপির প্রতিনিধি দল।