গত বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেয়া হলেও মাঠপর্যায়ে সহিংসতা থামেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নতুন করে চারজন প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন:
২০২৪ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর গত দুই মাসে লেবাননজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বাহিনী। বিশেষ করে দক্ষিণ লেবানন ও বৈরুতের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।





