মালয়েশিয়ায় নিহত মোজাহিদ হত্যা মামলায় সেনা কর্মকর্তার রিমান্ড বাড়লো দুই দিন

নিহত মোজাহিদ
বিদেশে এখন
0

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে অভিযুক্ত এক সামরিক কর্মকর্তার রিমান্ড আরও দুই দিন বাড়ানো হয়েছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান জামজুরি ইসা এক বিবৃতিতে এ কথা জানান।

আজ দেশটির পুলিশ জানায়, প্রথম দফার রিমান্ড শেষ হওয়ার পর নতুন করে তাকে আগামীকাল পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। বিবৃতিতে তিনি জানান, তদন্ত প্রতিবেদন আগামীকাল সকালে প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হবে। এখন পর্যন্ত ১২ জন সাক্ষীর বক্তব্য নেয়া হয়েছে।

আরও পড়ুন:

প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে ৩১ বছর বয়সী ওই কর্মকর্তা মহাসড়কের বিপরীত লেনে গাড়ি চালিয়ে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা বাংলাদেশি পর্যটক মোজাহিদ মিল্লাদ(২২) নিহত হন, আহত হন তার স্ত্রী নাফিসা তাবাসুম ও গাড়ি চালক।

প্রাথমিকভাবে শ্বাস পরীক্ষায় অভিযুক্ত কর্মকর্তার শরীরে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি অ্যালকোহল পাওয়া গেছে, তবে মাদক পরীক্ষায় কোনো কিছু শনাক্ত হয়নি। ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

ইএ