মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়, এই দুই মাসে লেবাননে ইসরাইলি হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৮৩। এছাড়া গত ২৪ ঘণ্টার সর্বশেষ হিসাবেই বিভিন্ন এলাকায় ইসরাইলি অভিযানে ৪১ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ১১ জন।
লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরাইলি বিমান হামলা ও সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হতাহতের এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





