একটি সূত্রের ভাষ্যমতে, এই প্রযুক্তির ড্রোনগুলো কোনো সংকেত বা সিগন্যাল ছাড়াই লক্ষ্যবস্তুর উচ্চমানের ছবি পাঠাতে সক্ষম। ফলে জ্যামিং প্রযুক্তির মাধ্যমে এগুলোকে অকেজো করা সম্ভব হয় না। এমনকি ড্রোনগুলো ঠিক কোথা থেকে ওড়ানো হচ্ছে, সেই অবস্থান খুঁজে বের করাও প্রায় অসম্ভব।
ইসরাইলি সামরিক বাহিনীর একটি সূত্র সিএনএনকে বলেন, ‘ফাইবার অপটিক ড্রোনগুলো অত্যন্ত কার্যকর। কারণ, এগুলোতে ড্রোন নিয়ন্ত্রণের জন্য কোনো তারহীন সংকেত বা ওয়্যারলেস সিগন্যাল প্রয়োজন হয় না; বরং ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ড্রোনটি সরাসরি এর অপারেটরের সঙ্গে যুক্ত থাকে।’
প্রতিবেদনে আরও বলা হয়, এই ড্রোনের তারগুলো ১৫ কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে, যা অপারেটরকে নিরাপদ দূরত্বে থেকে ড্রোন পরিচালনার সুযোগ দেয়। অন্য একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ এসব ড্রোনকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করছে। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন হুমকি মোকাবিলায় তারা বিকল্প পথ খোঁজার চেষ্টা করছেন।





