হরমুজ প্রণালিতে জাহাজগুলোকে সেবা দিতে প্রস্তুত ইরানি বন্দর

হরমুজ প্রণালিতে মালবাহী ট্যাংকার
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি সহায়তা, জ্বালানি সরবরাহ এবং চিকিৎসাসেবা দিতে নিজেদের বন্দরগুলো প্রস্তুত রেখেছে ইরান। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেনদের উদ্দেশে এই বার্তা পাঠিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ইরানি জলসীমায় অবস্থানরত সব ধরনের জাহাজ এখন থেকে জ্বালানি গ্রহণ, রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসাসেবা নিতে পারবে।

সামুদ্রিক সংস্থাটি আরও জানিয়েছে, এই বিশেষ বার্তাটি আগামী তিন দিন ধরে প্রতিদিন তিনবার করে সংশ্লিষ্ট যোগাযোগ মাধ্যম ও ভিএইচএফ সিস্টেমে প্রচার করা হবে।

এএম