ফিলিস্তিনে ইসরাইলি ‘উপনিবেশ স্থাপনে’র নিন্দা তুরস্কের

জাতিসংঘে নিযুক্ত তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আহমেদ ইলদিজ
বিদেশে এখন
0

ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডে ইসরাইলের ‘অবৈধ কর্মকাণ্ড’ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আহমেদ ইলদিজ। ফিলিস্তিনি জনগণের অধিকার, জমি, নিরাপত্তা ও মর্যাদার ওপর ইসরাইলের চলমান হামলা বন্ধে সংকটের মূল কারণগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম’ বিষয়ে আয়োজিত এক সভায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) চেয়ারম্যান হিসেবে জোটের পক্ষ থেকে বিবৃতি দেন আহমেদ ইলদিজ।

আহমেদ ইলদিজ বলেন, ‘পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ কর্মকাণ্ড, বসতি স্থাপন ও দখলদারিত্বের পরিকল্পনার আমরা তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসবাদ এবং ইসলাম ও খ্রিস্টধর্মের পবিত্র স্থানগুলোতে, বিশেষ করে আল–আকসা মসজিদে ইসরাইলের আগ্রাসনেরও প্রতিবাদ জানাচ্ছি।’ এ সময় তিনি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বন্ধেরও দাবি জানান।

ফিলিস্তিনিদের বাড়িঘর দখল, ধ্বংস এবং পরিবারগুলোকে উচ্ছেদের মাধ্যমে ইসরাইলের তথাকথিত ‘উপনিবেশ স্থাপনের’ সব ধরনের পদক্ষেপের নিন্দা জানান এই তুর্কি রাষ্ট্রদূত। তিনি সাফ জানিয়ে দেন, এ ধরনের সব অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

এএম