হরমুজ প্রণালিতে কৌশলগত এলাকা বাড়ালো ইরান

হরমুজ প্রণালিতে মালবাহী ট্যাংকার
বিদেশে এখন
0

হরমুজ প্রণালির কৌশলগত পরিধি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে একটি বিশেষ সামরিক অঞ্চল গঠন করেছে ইরান। দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদে এই তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে তিনি বলেন,‘আগে হরমুজ প্রণালিকে একটি নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা হিসেবে বিবেচনা করা হতো; কিন্তু এখন সেই দৃষ্টিভঙ্গি বদলে গেছে।’

সংকীর্ণ এই জলপথটি এখন একটি বিশাল এলাকা হিসেবে কার্যকর রয়েছে। আকবরজাদে জানান, আগে এই জোনের পরিধি ছিল ২০ থেকে ৩০ মাইলের মধ্যে। বর্তমানে জাস্ক উপকূল থেকে সিরি দ্বীপ পর্যন্ত বিস্তৃত করে এর পরিধি ২০০ থেকে ৩০০ মাইল পর্যন্ত বাড়ানো হয়েছে।

জাস্ক ও সিরি থেকে শুরু করে কুয়েশম দ্বীপ এবং গ্রেটার তুনব ছাড়িয়ে এটি এখন একটি পূর্ণাঙ্গ বৃত্তাকার বা আর্ক হিসেবে গঠিত হয়েছে।

এএম