থাই রাজকন্যা বাজরাকিটিয়ার অবস্থার অবনতি

থাইল্যান্ডের রাজকন্যা বজ্রকিতিয়াভার ছবির সামনে কর্মকর্তারা সম্মান প্রদর্শন করছেন
বিদেশে এখন
0

থাইল্যান্ডের রাজকন্যা বাজরাকিটিয়া মাহিদলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজপ্রাসাদ থেকে আজ (বৃহস্পতিবার, ২১ মে) দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজকন্যার শরীরে একাধিক সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং চিকিৎসকেরা তার হৃদস্পন্দন স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৪৭ বছর বয়সী এই রাজকন্যা থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্নের জ্যেষ্ঠ কন্যা। ২০২২ সালের ডিসেম্বরে হৃদরোগ ও সংক্রমণের কারণে অচেতন হয়ে পড়ার পর থেকে তিনি কোমায় রয়েছেন। দীর্ঘ চিকিৎসা চলাকালীন গত এপ্রিলে তার পাকস্থলীতে নতুন করে সংক্রমণ ধরা পড়ে, যা অন্ত্রের প্রদাহ সৃষ্টি করে। এর ফলে তার রক্তচাপ কমে যায় এবং হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে।

আরও পড়ুন:

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজকন্যার ফুসফুস ও কিডনি সচল রাখতে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। তবে তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি ঘটছে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, গত বছর থাইল্যান্ডের প্রভাবশালী রানি মাতা ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

এএম