সাংবিধানিক অধিকারহরণের অভিযোগে কংগ্রেসের অবস্থান কর্মসূচি

কংগ্রেসের অবস্থান কর্মসূচি
বিদেশে এখন
0

হকার উচ্ছেদ, সাংবিধানিক অধিকার কেড়ে নেয়া, বুলডোজার সংস্কৃতি চালু, নির্বাচন পরবর্তী সহিংসতাসহ নানা অভিযোগে কলকাতা বিধানসভা ভবনের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফল ঘোষণার ১৬ দিন পর হওয়া এই বিক্ষোভে অংশ নেন তৃণমূলের ৩৬ জন বিধায়ক।

তাদের অভিযোগ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেই সাধারণ মানুষের ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ দিশাহারা। ঘরবাড়ি ছেড়ে গেছে অনেকে।

এছাড়া খেটে খাওয়া মানুষের রুটি–রুজির পথও বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। এসময় তারা গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ার বিরুদ্ধেও প্রতিবাদ জানান।

ইএ