মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি আইআরজিসির

মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ফাইটার যুদ্ধবিমান
বিদেশে এখন
0

তেহরানের আকাশসীমা লঙ্ঘন করায় মার্কিন যুদ্ধবিমান এমকিউ নাইন রিপার ভূপাতিতের দাবি করেছে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার পর বিমান ভূপাতিতের এ দাবি করল ইরান।

আইআরজিসি বলছে, যুদ্ধবিরতি ভঙ্গ করে ওয়াশিংটন কোনো হামলা চালালে পাল্টা ব্যবস্থা নেয়ার এখতিয়ার আছে বাহিনীটির। এর আগেও, গেল এপ্রিলে ইরান যুদ্ধের সময় একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান।

আরও পড়ুন:

শুরুতে অস্বীকার করলেও পরে কংগ্রেসে পেশ করা এক প্রতিবেদনে মার্কিন বিমানবাহিনী জানায়, যুদ্ধে বাহিনীটির অত্যাধুনিক এফ ফিফটিন ই মডেলের ৪টি যুদ্ধবিমানসহ মোট ৪২টি বিমান বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইএ