ইসরাইলের উত্তর সীমান্তে আইডিএফের ৩৬ নম্বর ডিভিশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করে দিতে বৈরুত ও বেকা উপত্যকাতে অভিযান বাড়াচ্ছে ইসরাইলি বাহিনী।
এদিকে, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইউনিসেফের তথ্যমতে, গেল ১ সপ্তাহে ১৫ শিশুর প্রাণ নিয়েছে ইসরাইলি সেনারা। হামলায় আহত হয়েছেন অন্তত ৬২ জন।





