মার্কিন আগ্রাসনের কড়া জবাব দেয়া হবে; হুঁশিয়ারি আইআরজিসির

অস্ত্র হাতে প্রহরায় দাঁড়ানো আইআরজিসির এক সদস্য
বিদেশে এখন
0

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের ‘তাৎক্ষণিক ও কঠোর’ জবাব দেয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

আইআরজিসি জানিয়েছে, সাম্প্রতিক এ সংঘর্ষের সূত্রপাত হয় যখন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কয়েকটি তেলের ট্যাঙ্কার আইআরজিসির সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, প্রথমে ওই ট্যাঙ্কারগুলোকে সতর্ক করা হয়। এরপর একটি ট্যাঙ্কারে আঘাত হানা হলে বাকিগুলো ফিরে যেতে বাধ্য হয়।

আইআরজিসির অভিযোগ, এর পরপরই যুক্তরাষ্ট্র কেশম দ্বীপের একটি যোগাযোগ স্থাপনা এবং সিরিকের একটি বন্দরে হামলা চালায়। এর পাল্টা জবাবে আইআরজিসি এবং বিমান বাহিনী এ অঞ্চলে অবস্থিত মার্কিন দুটি ঘাঁটিতে হামলা চালায়।

বাহিনীটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, এ অঞ্চলে মার্কিন বাহিনীর এই ধরনের যেকোনো আগ্রাসন আর ফিরতি জবাবে ছাড়া বাদ যাবে না। এর কঠোর ও তাৎক্ষণিক জবাব দেয়া হবে।

এএম