ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত, সুনামির সতর্কতা জারি

ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত
বিদেশে এখন
1

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মিন্দানাও দ্বীপের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল জেনারেল স্যান্টোস সিটির উপকূলের কাছে।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ফলে ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন:

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ফিলিপাইন, জাপান ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় জনগণকে সমুদ্রতীর ও নদীর মোহনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র এখনও জানা যায়নি। তবে সংশ্লিষ্ট দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সুনামির ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এফএস